সিলেটে জোরপূর্বক রিসোর্ট দখলে রাখার অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক :

এক্সেল সিওর রিসোর্টের ব্যবস্থাপনা, চুক্তির শর্ত বাস্তবায়ন এবং ভবিষ্যতে দায়িত্ব হস্তান্তর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ জিলুমিয়া। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন। মোহাম্মদ জিলুমিয়ার বক্তব্য অনুযায়ী, বর্তমানে রাহাত চৌধুরী মুন্না চুক্তির ভিত্তিতে রিসোর্টটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। তবে তাঁর অভিযোগ, দায়িত্ব পালনের ক্ষেত্রে চুক্তির শর্ত যথাযথভাবে অনুসরণ না করে জোর পূর্বক রিসোর্টটি দখল করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ জিলুমিয়াকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এবং এখন পর্যন্ত রাহাত চৌধুরী মুন্না কোনো মাসের ভাড়া পরিশোধ করেন নি। এ ছাড়া রিসোর্ট পরিচালনার বিভিন্ন বিল বকেয়া রেখেছেন। ভুক্তভূগী জানান প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিবেচনাধীন রয়েছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাসুকুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তরের বিষয়টি আলোচনায় থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মোহাম্মদ জিলুমিয়ার আশঙ্কা, দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হলে রিসোর্টের ব্যবস্থাপনা ও দখল বুঝিয়ে দেওয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে। বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করেও রাহাত চৌধুরী মুন্নার কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না বলে তিনি দাবি করেন চেয়ারম্যান। তিনি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই বিষয়টির শান্তিপূর্ণ ও আইনসম্মত সমাধান চান তাঁরা। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ ও প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রত্যাশা করছেন। চেয়ারম্যানের ভাষ্য, প্রতিষ্ঠানের সম্পদ, আর্থিক স্বার্থ ও ব্যবস্থাপনার ধারাবাহিকতা রক্ষা করাই তাঁদের মূল লক্ষ্য। বিষয়টি যথাযথভাবে যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *