স্টেডিয়ামের আবহ ঢাকায়! বসুন্ধরায় ৫৬০ ইঞ্চির বিশাল পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য থাকছে বিশেষ আয়োজন। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচটি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দারা দেখতে পারবেন ৫৬০ ইঞ্চির বিশাল মেগাস্ক্রিনে।

ফুটবল ভক্তদের জন্য ম্যাচটি সম্পূর্ণ বিনামূল্যে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকার ২০০ ফিটের এম ও এন ব্লকে, ৫ নম্বর স্বদেশ গেটে এই আয়োজন করা হয়েছে।

আয়োজক পক্ষ জানিয়েছে, ফুটবলপ্রেমীদের স্টেডিয়ামের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে ৫৬০ ইঞ্চির বিশাল স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে।

বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা ভাগাভাগি করে নিতে বসুন্ধরা আবাসিক এলাকার ফুটবলপ্রেমীদের মেগাস্ক্রিনের সামনে এসে একসঙ্গে খেলা উপভোগ ও উল্লাস করার আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *