হয়রানির প্রতিবাদে ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

এলপিজি ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে সব ধরনের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।

সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশের এলপিজি বিক্রির দোকান বন্ধ থাকবে। ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়।

এদিকে, দেশে সর্বশেষ গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে।

তবে সরকার নির্ধারিত দামে অনেক স্থানে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে দুই দিনের বিক্রি বন্ধের ঘোষণায় ভোক্তাদের মধ্যে গ্যাসের সরবরাহ ও প্রাপ্যতা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *