পূর্বাচল নতুন শহরে নগরায়ন ত্বরান্বিত করতে রাজউকে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা

আনজার শাহ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অডিটোরিয়ামে বৃহস্পতিবার সকাল ১১:০০টায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে “পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ন ত্বরান্বিতকরণ” শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় পূর্বাচল প্রকল্পের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি নগরায়নের গতি আরও দ্রুত করার লক্ষ্যে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঢাকার পার্শ্ববর্তী এলাকায় পরিকল্পিত আধুনিক নগর গড়ে তোলার মহাপরিকল্পনা নিয়ে রাজউক দীর্ঘদিন ধরে পূর্বাচল নতুন শহর প্রকল্প বাস্তবায়ন করে আসছে। তবে নানা প্রশাসনিক ও অবকাঠামোগত জটিলতার কারণে প্রকল্পটির অগ্রগতি প্রত্যাশার তুলনায় ধীর হওয়ায় সরকারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেই প্রেক্ষাপটেই আগামীকালের এই সভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

পূর্বাচলকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরে পরিণত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নগরায়নের গতি ত্বরান্বিত করতে সকল বাধা দ্রুত অপসারণ করা হবে।”

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, প্রতিমন্ত্রীর দপ্তর সূত্র
সভায় রাজউকের চেয়ারম্যান, বিভিন্ন সেক্টরের প্রকল্প পরিচালক, নগর পরিকল্পনাবিদ, স্থপতি, গৃহায়ণ বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করবেন বলে জানা যায়। প্রকল্পের সেক্টরভিত্তিক কাজের অগ্রগতি, রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ এবং প্লট হস্তান্তরের বিষয়গুলো সভার আলোচনায় প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *