টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি গঠন: মামুন সভাপতি, শামীম সম্পাদক

মোঃ মশিউর রহমান: 

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। দ্বি-বার্ষিক কমিটিতে ইনডিপেনডেন্ট টিভির টাঙ্গাইল প্রতিনিধি মো. মামুনুর রহমান সভাপতি এবং যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট শামীম আল মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের শাহীন স্মৃতি পাঠাগার মিলনায়তনে এ কমিটি গঠিত হয়।

টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

  • সহ সভাপতি: বিজয় টেলিভিশনের মো. আবু জুবায়ের উজ্জল, সময় টিভির কাদির তালুকদার, ডিবিসি নিউজের সোহেল তালুকদার ও এসএ টিভির আহমেদ রাসেল

  • যুগ্ম সাধারণ সম্পাদক: চ্যানেল ২৪ এর মো. মাসুদ রানা, দীপ্ত টিভির সুমন খান বাবু, দেশ টিভির অভিজিৎ ঘোষ

  • কোষাধ্যক্ষ: জিটিভির মো. সোহেল রানা

  • সাংগঠনিক সম্পাদক: এটিএন নিউজের নওশাদ রানা সানভি

  • সাহিত্য সম্পাদক: গ্লোবাল টিভির রুমি আক্তার পলি

  • ক্রীড়া সম্পাদক: এখন টিভির কাওছার আহমেদ

  • দপ্তর ও প্রচার সম্পাদক: নাগরিক টিভির আব্দুল্লাহ আল নোমান

কার্যকরী পরিষদের সদস্যরা:
চ্যানেল আই-এর মো. মুসলিম উদ্দিন আহমেদ, বাংলা টিভির খন্দকার হাবিবুল্লাহ কামাল, একুশে টিভির কাজী তাজ উদ্দিন রিপন, মোহনা টেলিভিশনের আনোয়ার হোসেন টুটুল, আরটিভির কামাল হোসেন ও আনন্দ টিভির মেহেদী হাসান মৃদুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *