মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:
নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল সাইনবোর্ড মোড়ে অপরাধ দমন, জননিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে প্রস্তাবিত পুলিশ বক্স নির্মাণস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দীন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরীন।
রবিবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে এবং পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দীন বিশেষ অতিথি হিসেবে সাইনবোর্ড এলাকাটি ঘুরে দেখেন।
সাইনবোর্ড এলাকায় সার্বক্ষণিক পুলিশি উপস্থিতি নিশ্চিত হলে চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির মতো অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি যানজট নিরসনেও তা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
জেলা প্রশাসক বলেন—
“এটি শুধু একটি পুলিশ বক্স নয়, এটি মানুষের আস্থার প্রতীক। ট্রাফিক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তাই আমাদের লক্ষ্য। মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়েই আমরা জনগণের সেবা নিশ্চিত করছি।”
পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দীন বলেন—
“এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। অপরাধীদের দৌরাত্ম কমানো এবং নিরাপদ চলাচল নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। নারায়ণগঞ্জ যেমন দেশের বাণিজ্যের বড় প্ল্যাটফর্ম, তেমনি নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের বড় চ্যালেঞ্জ।”
তিনি আরও জানান, দ্রুততম সময়ে পুলিশ বক্সটি নির্মাণ সম্পন্ন করে কার্যক্রম শুরু করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী, টিআই (প্রশাসন) আব্দুল করিম শেখ, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম, সড়ক ও জনপদ বিভাগের উপ- divisional প্রকৌশলী হাসান উল্লাহ মজুমদারসহ জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা।