নভেম্বরেই পাস হচ্ছে সাংবাদিক সুরক্ষা আইন : প্রেস কাউন্সিল চেয়ারম্যান এ কে এম আব্দুল হাকিম

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

চলতি নভেম্বরেই সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই আইন এখন বাস্তবায়নের প্রায় শেষ পর্যায়ে, সব আনুষ্ঠানিক ধাপ পেরিয়ে আইনটি বাস্তবায়নের দ্বারপ্রান্তে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউস কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বিচারপতি আব্দুল হাকিম বলেন, সাংবাদিক সুরক্ষা আইন পাস হলে সাংবাদিকরা শারীরিক ও পেশাগতভাবে একটি নির্দিষ্ট সুরক্ষা কাঠামোর আওতায় আসবেন।

প্রায় ১৯টি ধাপ অতিক্রম করে আইনটি এখন অনুমোদনের অপেক্ষায়। আশা করি, এ মাসেই এটি পাস হবে।
তিনি আরো বলেন, সাংবাদিক সুরক্ষা আইন ছাড়াও আরো কয়েকটি গণমাধ্যমসংক্রান্ত প্রস্তাবিত আইন প্রক্রিয়াধীন আছে, যেগুলোর বাস্তবায়নও শিগগিরই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *