নারায়ণগঞ্জের মানবতার ডিসি বদলি, নতুন জেলা প্রশাসক রায়হান কবির

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জের মানবতার প্রশংসিত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২০২৪ সালের জানুয়ারী মাসের ১৫ তারিখে রাজবাড়ী থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। প্রায় ১১মাস দায়িত্ব পালনের পর তাকে চট্টগ্রামে পাঠানো হলো। নতুন জেলা প্রশাসক মো. রায়হান কবির পূর্বে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *