নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলা মামলায় গ্রেপ্তার ১

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কামাল (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনারগাঁ থানার বারদি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামাল সোনারগাঁ থানার উচিৎপুরা গ্রামের বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নঈম উল হক বলেন ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত কামালকে সোনারগাঁওয়ের বারদী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ২৯ অক্টোবর আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের একটি বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় এক বিরোধকে কেন্দ্র করে ওই সংঘর্ষে তিনজন পুলিশসহ ১০ জন আহত হন এবং থানার ওসি (তদন্ত) এর গাড়িটি ভাঙচুর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *