সিরাজগঞ্জ-১ আসন: তৃণমূলে আলোচনার কেন্দ্রবিন্দু সেলিম রেজা

মোঃ ফেরদৌস হোসেন:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে কয়েকজনের নাম শোনা গেলেও—স্থানীয় রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন মোঃ সেলিম রেজা। তৃণমূল বিএনপি নেতাকর্মীদের একটি বড় অংশের মতে, জনপ্রিয়তা, সক্রিয় সাংগঠনিক ভূমিকা এবং দীর্ঘদিনের জনসম্পৃক্ততার কারণে তিনি বর্তমানে এগিয়ে রয়েছেন।
কাজিপুর ও সদর অংশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বলেন, মাঠপর্যায়ে নিয়মিত কাজ করে যাওয়া এবং দলের কঠিন সময়ে পাশে থাকার কারণে সেলিম রেজা কর্মীদের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন। তাদের দাবি, তৃণমূলে গণসংযোগ ও মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তার অবস্থান বর্তমানে সবচেয়ে শক্ত।
স্থানীয়দের বক্তব্য—মনোনয়ন পেলে কাজিপুরবাসী তাকে ইতিবাচকভাবে গ্রহণ করবে। দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক-রাজনৈতিক নানা উদ্যোগে সক্রিয় থাকার ফলে তার প্রতি সাধারণ মানুষের মধ্যে একটি বিশ্বাস তৈরি হয়েছে বলে তারা মনে করেন। কেউ কেউ আশা করছেন, তার নেতৃত্বে এলাকায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হতে পারে।
উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের মধ্যেও ইতোমধ্যে সেলিম রেজার নাম নিয়ে খোলাখুলি সমর্থন দেখা যাচ্ছে। ত্যাগ, অভিজ্ঞতা এবং সাংগঠনিক নিষ্ঠাকে তারা তার বড় শক্তি হিসেবে উল্লেখ করছেন। তাদের মতে, আসন্ন নির্বাচনে তিনি বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে সিরাজগঞ্জ-১ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ সৃষ্টি হতে পারে।
আগামী নির্বাচনকে সামনে রেখে যখন এলাকায় নানা জোট-সমীকরণ তৈরি হচ্ছে, তখন তৃণমূলের একটি অংশ আশা প্রকাশ করেছে—দলীয় সিদ্ধান্তে যদি জনমতের প্রতিফলন ঘটে, তবে সেলিম রেজা সামনে এসে নতুন চমক দেখাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *