টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

জেলা প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ ছাড়া আশপাশের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি আশপাশের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *