সোনাইমুড়িতে ধানের শীষের প্রচারণায় ডিজিটাল ক্যাম্পেইন উদ্বোধন

নিজাম উদ্দিন:

সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান এর উদ্যোগে উপজেলার ৪০টি বাজারের স্পটে প্রজেক্টরের মাধ্যমে ধানের শীষের প্রচারণায় ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

শুক্রবার (২১ নভেম্বর) নোয়াখালী সোনাইমুড়ি রেলস্টেশন চত্বরে বিকাল ৫টায় পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিকের সভাপতিত্বে, সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব এবং যুগ্ম আহ্বায়ক ডা. জালালের যৌথ সঞ্চালনায় নোয়াখালী-১ (সোনাইমুড়ি-চাটখিল) বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান এবং যুক্তরাজ্য প্রবাসী টিপু সুলতানের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় ৪০টি বাজারের স্পটে প্রজেক্টরের মাধ্যমে বিগত দিনের উন্নয়ন কর্মকাণ্ড ও বিএনপির কর্মযজ্ঞ, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরতে এবং ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে উদ্বোধন করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এই সময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম ফরহাদ, ফখরুল ইসলাম, আবু মনসুর সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ মিলন, পৌরসভা যুবদলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সোহেল ভূঁইয়া, মোস্তফা মিন্টন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদ উল্লাহ লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন রনি, সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাবেদ হোসেন, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সহেল উদ্দিন সজীবসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন—সোনাইমুড়ি এবং চাটখিলের ৪০টি গুরুত্বপূর্ণ স্পটে জনসভা করে সর্বস্তরের জনগণের মাঝে বিএনপির ৩১ দফা এবং ডিজিটাল ক্যাম্পের মাধ্যমে ধানের শীষের প্রচারণা করা হবে।
তিনি বলেন—আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিগত সময় ধরে কাজ করছে জামায়াত। তারা আবার আওয়ামী লীগের ভোট আশা করে। ফেক আইডি দিয়ে বিএনপির বিরুদ্ধে প্রচারণা করছে। শহীদ জিয়ার সৈনিকেরা সজাগ থাকতে হবে। কেউ দলের বিরুদ্ধে কোনো অপপ্রচার বা কটূক্তি করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এসব কারণে আগামী নির্বাচন কঠিন হবে বলে মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *