ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী সম্মাননা পদকে ভূষিত হন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব, কেক কাটা এবং আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রিয় ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতার পেশাকে এগিয়ে নেওয়ার জন্য হ্যাপীর অবদান অনুকরণীয়। অনুসন্ধানী প্রতিবেদন ও গণমানুষের কথা তুলে ধরায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক, প্রকাশক, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সম্মাননা গ্রহণ শেষে হ্যাপী বলেন—
“এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের অঙ্গীকার অব্যাহত থাকবে।”
পুরো অনুষ্ঠানটি ছিল সাংস্কৃতিক পরিবেশনা, কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে এক প্রাণবন্ত মিলনমেলা।