মাজার শরীফ ও বাউলদের উপর হামলার প্রতিবাদে শহরে সমাবেশ

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

 

বাংলাদেশে ওলী-আউলিয়ার মাজার শরীফ ভাংচুর ও বাউল শিল্পীদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নারায়নগঞ্জের বাউল শিল্পী ও ওলী- আউলিয়ার ভক্ত আশেকানদের উদ্যোগে রবিবার বিকেলে শহরের চাষাড়া শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা।
২০২৪ সালের ৫ আগষ্টের পর সারাদেশে দুই শতাধীক মাজার শরীফ ভাংচুর করে তৌহিদ জনতার ব্যানারে একদল উশৃংখল মানুষ। দেশের বিভিন্ন এলাকায় বাউল শিল্পীদের উপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে নারায়ণগঞ্জের বাউল শিল্পী ও মাজার শরীফের ভক্ত আশেকানদের পক্ষ থেকে রবিবার বিকেলে শহীদ মিনারে সমাবেশ ডাকা হয়।

সকাল ১১ টায় প্রধান উপদেষ্টাকে জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রধান করেন আয়োজকরা। এরপর স্মারকলিপির অনুলিপি নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি সাহেবকে প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপারের সাথে নেতৃবৃন্দ বাউল ও মাজার শরীফের ভক্ত আশেকানদের নিরাপত্তার বিষয়ে মত বিনিময় করেন।
শহীদ মিনারে ইউনুস ভান্ডারী সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক দিনা তাজরীন, গণ সংহতি আন্দোলবের নারায়নগঞ্জ সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, মুক্তিধাম আশ্রমের প্রতিষ্টাতা ফকির শাহ জালাল, জাতীয় সুফি জাগর পরিষদের প্রতিষ্ঠাতা আল্লামা রফিকুল ইসলাম বাঙ্গালী, বাংলাদেশে ৩৬০ ওলী- আউলিয়ার অন্যতম সফর সঙ্গী সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী {রঃ} দরবার শরীফের মোতায়াল্লি ও পরিচালক গদিনীশিন খাদেমুল গোলাম মোহাম্মদ হোসেন হ্যাপী প্রমুখ।

সমাবেশে বক্তারা সারাদেশে মাজার শরীফ ভাঙ্গা, বাউলদের উপর হামলা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার জোর দাবী জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চান মিয়ামিয়া চিন্তী, সুমন সরকার, রাসেল দেওয়ান, তাজেল দেওয়ান, আব্দুল হাই সরকার, সবুর দেওয়ান, শুকুর আলী সরকার, আবু মুসা, আবু দেওয়ান, সুমন দেওয়ান, ফারুক সরকার, আফজাল সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *