বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬১নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

তারিকুল ইসলাম:

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় রাজধানীর ৬১নং ওয়ার্ড বিএনপি কদমতলী থানা এর উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী–পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য, সাবেক দনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও বারবার নির্বাচিত ৬১নং ওয়ার্ডের সফল কাউন্সিলর হাজী মোহাম্মদ জুম্মন মিয়া

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ তা’আলার দরবারে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাতের পুরো সময়জুড়ে উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সকলের একটাই প্রার্থনা—মহান আল্লাহ তা’আলা যেন দেশনেত্রীকে দ্রুত সুস্থতা, নেক হায়াত এবং জাতির কল্যাণে আরও দীর্ঘ সময় কাজ করে যাওয়ার তৌফিক দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *