অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে যা বললেন ত্রিধা চৌধুরী

স্বাধীন বিনোদন ডেস্ক:

ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী ত্রিধা চৌধুরী এবার বড় পর্দায় যাত্রা শুরু করেছেন ‘মিশর রহস্য’ চলচ্চিত্রের মাধ্যমে। তবে এর আগেই তিনি আলোচনায় আসেন ববি দেওলের সঙ্গে ‘আশ্রম’ সিরিজে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে। সমালোচনার মুখে পড়লেও অভিনয়কে দায়িত্ব হিসেবেই দেখেন এই বাংলার অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ত্রিধা খোলামেলা কথা বলেছেন অভিনয় ও অন্তরঙ্গ দৃশ্য নিয়ে। তাঁর কথায়, একজন শিল্পী যেকোনো চরিত্রে সীমা মেনে অভিনয়ে সম্মত হন, আর সেই সম্মতির পেছনে থাকে প্রচুর প্রস্তুতি, অনুশীলন ও আত্মনিবেদন। উদাহরণ হিসেবে তিনি বলেন, “‘আশ্রম’-এ আমার চরিত্রটি ছিল যৌনকর্মী। তাই পর্দায় অন্তরঙ্গ দৃশ্য থাকাটা স্বাভাবিক। তবে শুটিং করার সময় এই দৃশ্যগুলো আমি উপভোগ করি না—এগুলো আমার কাজের অংশমাত্র। সম্পাদনা দল চাইলে আমাকে আরও সৃজনশীলভাবে উপস্থাপন করতে পারত।”

প্রোডাকশন টিমের দায়িত্ব নিয়েও মত দিয়েছেন ত্রিধা। তাঁর ভাষ্য, অন্তরঙ্গ দৃশ্য যেন কোনোভাবেই পর্নো সাইট বা অনাকাঙ্ক্ষিত প্ল্যাটফর্মে ছড়িয়ে না পড়ে, সেটা নির্মাতাদের নিশ্চিত করতে হবে। “কোনো কারণে ছড়িয়ে পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত—এটা নির্মাতারই দায়িত্ব,” বলেন তিনি।

অভিনেত্রী মনে করেন, দর্শকরা অনেক সময় ভুলে যান যে একজন অভিনয়শিল্পী কেবল নিজের কাজ করছেন। বিশেষ করে একজন অভিনেত্রীকে ঘনিষ্ঠ দৃশ্যে বারবার দেখলে তাকে ‘যৌন আবেদনময়ী’ হিসেবে দেখা হয়, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ত্রিধার মতে, “সবই চরিত্রের দাবি। এর সঙ্গে বাস্তব জীবনের মিল টানা ভুল।”

‘আশ্রম’ সিরিজের অন্তরঙ্গ দৃশ্যের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তিনি। জানান, প্রথমে বেশ নার্ভাস ছিলেন। তবে শুটিং শুরু হওয়ার পর ববি দেওলসহ পুরো ইউনিটের সহযোগিতা তাঁকে স্বস্তি দিয়েছে। পরিচালক প্রকাশ ঝাও পুরো প্রক্রিয়ায় পাশে থেকেছেন বলে জানান ত্রিধা।

বড় পর্দায় নতুন পথচলা নিয়ে ত্রিধা আশাবাদী। অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা আরও শক্ত করতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *