বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

আজ ১০ ডিসেম্বর ২০২৫ – আন্তর্জাতিক মানবাধিকার দিবসের (১০ ডিসেম্বর) শুভ উপলক্ষে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এবারের বিশ্ব মানবাধিকার দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় বিভিন্ন সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এড. সাহিদুল ইসলাম টিটু এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ এর তত্বাবধানে সকাল ৯.৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শহরের প্রধান সড়কপথ অতিক্রম করে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়। পরে শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ বছর হিউম্যান এইড আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে জনবান্ধব রাজনীতির দাবির সঙ্গে যুক্ত করে উদযাপন করেছে। সংস্থার পক্ষ থেকে আহ্বান জানানো হয়, দেশের মানবাধিকার, সাংবাদিক এবং সামাজিক সংগঠনগুলো যেন নানা এজেন্ডা পালন না করে প্রকৃত মানবাধিকারকর্মী তৈরির ক্ষেত্রে সক্রিয় পদক্ষেপ নেয়। একই সঙ্গে ক্ষুধার্ত মানুষের কল্যাণ, ভুল চিকিৎসায় মৃত্যুর সংখ্যা হ্রাস, ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালে কার্যকর করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল ঔষধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর জোর দেওয়া হয়।

শোভাযাত্রা ও আলোচনা সভায় মানবাধিকার সংস্থার নেতারা দেশের নদী-নালা, খাল-বিল, জলাশয়, বনাঞ্চল, সমুদ্র ও পাহাড় সংরক্ষণের প্রতি জনগণকে সচেতন করার আহ্বান জানান। এছাড়াও তারা মূল্যবোধসম্পন্ন শিক্ষা ব্যবস্থা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সোচ্চার থাকার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ এম এ করিম, পঞ্চাশোর্ধ কফি হাউজের সভাপতি মোঃ শাহ আলম, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকা ও ডিজিটাল মাল্টিমিডিয়া নারায়ণগঞ্জ জেলার ব্যুরো চিফ মোঃ হোসেন হ্যাপী, সাংবাদিক ও মানবাধিকারকর্মী সনিয়া দেওয়ান প্রীতি, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের সভাপতি ও কবি কাজী আনিসুল হক হীরা, ডেইলি নারায়ণগঞ্জের সম্পাদক প্রকাশক মনির হোসেন, এন এ এন টিভি জেলা প্রতিনিধি শাহজাহান

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কমল চন্দ্র মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ বশির সরকার, সহ অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক জি এ রাজু, প্রচার সম্পাদক মোঃ সোহেল ইসলাম, যুগ্ন প্রচার সম্পাদক রঞ্জন চৌহান, সদস্য মোঃ ফিরোজ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য দেশের জনগণকে একত্রিত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, “মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য একটি শক্তিশালী বিচার ব্যবস্থা থাকা অপরিহার্য। হিউম্যান এইড বিশ্বাস করে, দেশের মানুষ এমন একটি বিচার বিভাগ পাওয়ার অধিকার রাখে, যেখানে মানবাধিকারের মূলনীতি অক্ষুণ্ণ রেখে ন্যায়বিচার কার্যকরভাবে সম্পন্ন হবে।”

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখা এই দিবসের মাধ্যমে বার্তা দিতে চায়, সমাজের সব স্তরের মানুষ যেন মানবাধিকার সচেতন হয়ে ওঠে এবং দেশের সকল দুর্নীতি, অবিচার ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সচেতন ভূমিকা পালন করে। সংস্থা বিশ্বাস করে, সমাজে ন্যায় ও সমতার প্রতিষ্ঠা এবং মানবাধিকারের সুরক্ষা দেশের উন্নয়নের এক গুরুত্বপূর্ণ ভিত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *