এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রাম: মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার চাঞ্চল্যকর তাহমিদ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি জাহিদকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। আজ ১৪/১২ ইং তারিখ দুপুর ১২ ঘটিকায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে ওসি কাজী নাজমুল হক দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যে, তাহমিদ হত্যা মামলায় অভিযুক্ত বাকি আসামিদেরও খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। তিনি বলেন, “পুলিশের একাধিক দল আসামিদের গ্রেফতারে জোরদার অভিযান চালাচ্ছে। অপরাধ করে কেউ পার পাবে না। আমরা ভিকটিমের পরিবারকে ন্যায়বিচার পাইয়ে দিতে বদ্ধপরিকর।”
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেফতারকৃত জাহিদকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে এবং বাকি পলাতক আসামিদের ধরতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।