ঢাকা–৫ নির্বাচনী এলাকায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার :

ঢাকা–৫ নির্বাচনী এলাকায় শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব আলহাজ্ব নবী উল্লাহ নবী

সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা চালুর ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নবী উল্লাহ নবী বলেন,
“একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে শিক্ষার ভিত্তির ওপর। ঢাকা–৫ নির্বাচনী এলাকাকে আমি একটি আদর্শ শিক্ষাবান্ধব এলাকায় রূপান্তরিত করতে চাই। এখানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত পাঠদান, আধুনিক শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন,
“শিক্ষকরা সমাজের প্রকৃত কারিগর। আপনাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। নির্বাচিত হলে শিক্ষকদের প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

নির্বাচনী এলাকার সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,
“শিক্ষার পাশাপাশি সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা, খেলাধুলার মাঠ ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি আমার অগ্রাধিকার। একটি পরিকল্পিত ও দুর্নীতিমুক্ত উন্নয়ন মডেলের মাধ্যমে ঢাকা–৫ কে একটি বাসযোগ্য ও উন্নত এলাকায় পরিণত করা হবে।”

সমাবেশে উপস্থিত শিক্ষকরা বলেন, শিক্ষার মানোন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা ও ধারাবাহিক উদ্যোগ অত্যন্ত জরুরি। তারা শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেষে শিক্ষক সমাজের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও সহযোগিতার আশ্বাস দিয়ে সমাবেশের কার্যক্রম শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *