স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফ রহমান আপেল গ্রেপ্তার

আবু সালেহ:

নারায়ণগঞ্জের ফতুল্লার চর কাশিপুর এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফ রহমান আপেল (২২)কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে চর কাশিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার আরাফ রহমান আপেল ফতুল্লার চরকাশিপুর এলাকার আব্দুল হালিমের ছেলে। সে কাশিপুর ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় দুটি পৃথক মামলা রয়েছে। এর মধ্যে একটি বিশেষ ক্ষমতা আইনে (মামলা নম্বর ১৫(৩)২৫) এবং অপরটি বৈষম্যবিরোধী আইনে দায়ের করা। উভয় মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

স্থানীয়ভাবে তার বিরুদ্ধে জমি দখল, জুট সেক্টর দখল, ইট ও বালুর ব্যবসা নিয়ন্ত্রণ এবং এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, “স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফ রহমান আপেলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বৈষম্যবিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *