নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট (আর্ট কলেজ) এ অনুষ্ঠিত হলো মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫। ২১ জানুয়ারি ২০২৬, বুধবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় জনবান্ধব প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ

প্রধান অতিথি ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ তাঁর বক্তব্যে আর্ট কলেজের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উন্নয়নে করণীয় বিষয়ে পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রফিউর রাব্বি, দাতা সদস্য, গভর্নিং বডি, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট। অনুষ্ঠান সভাপতিত্ব করেন জনাব রেজা আসাদ আল হুদা, সভাপতি, গভর্নিং বডি, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট।

এছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী সহ অন্যান্য বিশিষ্ট কর্মকর্তাবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাঁদের মেধার স্বীকৃতি হিসেবে বৃত্তি লাভ করেন।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করছে এবং নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটকে আরও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সহায়ক হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *