সাতকানিয়ায় চট্টগ্রাম-১৪ ও ১৫ আসনের নির্বাচন প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা

আবদুল আজিজ:

চট্টগ্রাম সাতকানিয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সংসদীয় আসন চট্টগ্রাম-১৪ ও চট্টগ্রাম-১৫-এর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংসদ সদস্য পদপ্রার্থীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ ও ১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন— লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুন নবী, অধিনায়ক, ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি; লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, অধিনায়ক, ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি; মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল, চট্টগ্রাম; রূপন কুমার দাশ, যুগ্ম জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান, ইলেক্টোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটি, সংসদীয় আসন চট্টগ্রাম-১৫; সানজিদা আফরোজ বৃষ্টি, সিভিল জজ, চট্টগ্রাম। এছাড়াও উপস্থিত ছিলেন— মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, লোহাগাড়া ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (চট্টগ্রাম-১৫); মোহাম্মদ রাজিব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চন্দনাইশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (চট্টগ্রাম-১৪); অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ; সহকারী কমিশনার (ভূমি) লোহাগাড়া, চন্দনাইশ ও সাতকানিয়া; সার্কেল সহকারী পুলিশ সুপার সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ; আচরণবিধি ম্যাজিস্ট্রেট (৩ জন); ক্যাম্প কমান্ডার, সেনা ক্যাম্প লোহাগাড়া, সাতকানিয়া ও চন্দনাইশ। সভায় আরও উপস্থিত ছিলেন এনএসআই, ডিজিএফআই ও বিজিবির প্রতিনিধিগণ, পিডিবির আবাসিক প্রকৌশলী, পল্লী বিদ্যুতের ডিজিএম, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, সম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন আচরণবিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সকলের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *