নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল হালিম-এর দিকনির্দেশনায় গঠিত একটি আভিযানিক টিম অদ্য ২৪/০১/২০২৬ তারিখে ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নম্বর ২০(১২)০৭, ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) ধারা অনুযায়ী টেবিল ১(ক) এর জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ বছরের সাজাপ্রাপ্ত ও ৫,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ বাদশা মিয়া (পিতা—হাতেম আলী), সাং—রেলীবাগান, টানবাজার, থানা ও জেলা—নারায়ণগঞ্জ-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *