ফতুল্লা থানায় ভোগান্তির পরিবর্তে এখন পাচ্ছে আন্তরিকতা ও সহযোগিতা

সুলতান মাহমুদ:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান দায়িত্ব পালনে মানবিক ও জনমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছেন ইতিমধ্যেই। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, অভিযোগ মনোযোগ দিয়ে শোনা এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের কারণে স্থানীয়দের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছেন ওসি আব্দুল মান্নান।

এলাকাবাসী সূত্রে, থানায় সেবা নিতে গেলে ভোগান্তির পরিবর্তে এখন পাচ্ছে আন্তরিকতা ও সহযোগিতা। অনেকেই বলছেন, ওসি আব্দুল মান্নান নিয়মিত জনগণের মুখোমুখি হয়ে তাদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেন, যা ইতিমধ্যে এলাকায় ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে।

আব্দুল মান্নান একজন মানবিক ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তার ভূমিকা প্রশংসনীয়। বিশেষ করে জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পুলিশি কার্যক্রম পরিচালনার বিষয়টি এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

ফতুল্লার সচেতন মহলের মতে, এমন জনবান্ধব নেতৃত্বের ফলে এলাকায় শান্তি-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে। জনগণ আশা প্রকাশ করে, ভবিষ্যতেও ওসি আব্দুল মান্নান নেতৃত্বে ফতুল্লা থানা জনগণের আস্থার প্রতীক হয়ে থাকবে। তার সাথে আছে একদম সৎ ও নিষ্ঠাবান পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *