সিলেট নগরীর বিভিন্ন এলাকায় চেম্বারভিত্তিকভাবে ডেন্টাল সার্জনদের কাছে খন্দকার আব্দুল মুক্তাদিরের বার্তা পৌঁছে দেন সিলেটের জাতীয়তাবাদী ডেন্টাল পেশাজীবী নেতৃবৃন্দ।
এ সময় তারা নগরীর একাধিক ডেন্টাল চেম্বারে গিয়ে ডেন্টাল সার্জনদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং খন্দকার আব্দুল মুক্তাদিরের শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বার্তা পৌঁছে দেন।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি (বিডিএস) সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক ডা. এম. মোনায়েম, যুগ্ম সম্পাদক ডা. সাইরাস হাজারী এবং সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ইজাজ শাফিন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতারা বলেন, ডেন্টাল পেশাজীবীদের অধিকার, পেশাগত মর্যাদা রক্ষা এবং স্বাস্থ্যখাতের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। খন্দকার আব্দুল মুক্তাদিরের বার্তা ডেন্টাল সার্জনদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলেও তারা জানান।
চেম্বারভিত্তিক এই যোগাযোগ কার্যক্রমে ডেন্টাল সার্জনদের বিভিন্ন মতামত ও প্রত্যাশার কথাও শোনা হয়।