আলমাস হোসাইন:
ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা:
-
মোঃ রেজ্জাকুল হাবিব মানিক (৩৮), পিতা: মৃত আঃ লতিফ, মাতা: রেজিয়া বেগম, ঠিকানা: খোড়াগাছা পূর্বপাড়া (পাইকপাড়া), থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর
-
মোঃ মামুনুর রশিদ মামুন (৩০), পিতা: নুরুজ্জামান, মাতা: মোরশেদা বেগম, ঠিকানা: টিকানী মন্ডলপাড়া
ডিবি কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রেজ্জাকুল হাবিব মানিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা এবং মামুনুর রশিদ মামুনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আশুলিয়াসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।