লক্ষ্মীপুর–৩ আসনের সংসদ সদস্য এ্যানি মন্ত্রী হওয়ায় আনন্দে জেলাবাসী, মিষ্টি বিতরণ

নুর আহাম্মদ মিলন:

লক্ষ্মীপুর–৩ আসন থেকে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি খুশির স্রোতে ভাসছেন লক্ষ্মীপুরবাসী।

তিনি মন্ত্রী হওয়ায় জেলার বিভিন্ন স্থানে আনন্দের ঝলক দেখা গেছে। মরহুম বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে সরাসরি আনন্দ মিছিল না করা হলেও, খুশীর মুহূর্তে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

জেলার বিভিন্ন প্রান্তে এই খুশীর মুহূর্তে নাগরিকরা তাদের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়িত হবে এবং লক্ষ্মীপুরে দৃশ্যমান উন্নয়ন ঘটবে।

জেলা জুড়ে এই আনন্দকে কেন্দ্র করে নীরব, কিন্তু উৎসাহব্যঞ্জক এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *