মোহাম্মদ হোসেন হ্যাপী:
ফতুল্লা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মণ্ডল, আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজ মিয়া, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ মিয়াসহ অন্যান্যরা।
জানা যায়, সম্প্রতি সদর উপজেলার আলীরটেক ও এনায়েতনগর ইউনিয়নে পৃথকভাবে দুটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।
এ সময় এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকার জিয়াসমিন বেগম এবং আলীরটেক ইউনিয়নের পুরাতন গোগনগর এলাকার জাহি হাসানের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে ২ বান্ডিল টিন, নগদ ৬ হাজার টাকা, শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়।