উত্তর রাঢ়ীকান্দী জামে মসজিদের ২০২৬ কমিটি গঠন: আব্দুল আলী সভাপতি, মোঃ তাইজুল ইসলাম সাগর সাধারণ সম্পাদক

মতলব উত্তর প্রতিনিধি:

মতলব উত্তরের ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের উত্তর রাঢ়ীকান্দী ৪ নং ওয়ার্ডে অবস্থিত উত্তর রাঢ়ীকান্দী জামে মসজিদের ২০২৬ সালের কমিটি গঠন করা হয়েছে। জুম্মার নামাজের পর সকলের সম্মতিতে এক বছরের মেয়াদে কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মোঃ আব্দুল আলী সরকারকে সভাপতি এবং এস টিভি বায়ান্ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাইজুল ইসলাম সাগরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
– সহ-সাধারণ সম্পাদক: মোঃ সাদাত কাজী
– ক্যাশিয়ার: মোঃ মাইন উদ্দিন
– সহ-ক্যাশিয়ার: মোঃ ইয়াছিন মৃধা
– সম্মানিত সদস্য: মোঃ মুনছুর সরকার, মোঃ তাজু প্রদান, মোহাম্মদ রবিউল সরকার, শাহাদাত সরকার, জুয়েল সরকার, আলামিন দেওয়ান, জহির প্রধান, আরফিন সরকার, শহিদুল সরকার, শাওন সরকার, রাব্বি দেওয়ান, সাব্বির দেওয়ান।
সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইজুল ইসলাম সাগর বলেন, “আল্লাহর ঘরকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নত করার জন্য আমরা কাজ করবো। আমরা সকলের সহযোগিতা কামনা করি।” 😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *