ভূজপুরে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক উদ্ধার

মোঃ জামাল উদ্দিন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে পরিত্যক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১১ নম্বর সুয়াবিল ইউনিয়নের সোভনছড়ি গ্রামের ফরেস্ট এলাকার পাহাড়ি অংশে একটি পরিত্যক্ত বাড়ির পাশে খড়ের গাদার সঙ্গে ফেলে রাখা অবস্থায় বন্দুক দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানাধীন উদালিয়া তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জ্যোতিষ চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে মালিকানাবিহীন ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দেশীয় তৈরি বন্দুক দুটি উদ্ধার করে জব্দ করা হয়।

উদ্ধার করা অস্ত্র দুটি পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তবে অস্ত্র দুটি সেখানে কে বা কারা ফেলে রেখেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *