নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

সূর্য আহমেদ মিঠুন:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন খান।

রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও আইনজীবী সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪-এর অধীনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

কার্যকাল সম্পর্কে তথ্যসূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন নির্বাচন গঠিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *