বিআরটিএ ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার  :

২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মেট্রো-২ সার্কেল এবং পরিবেশ অধিদপ্তর-এর যৌথ আয়োজনে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র মাননীয় চেয়ারম্যান জনাব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ মহোদয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব রুবাইয়াৎ-ই-আশিক, পরিচালক (অডিট ও আইন), বিআরটিএ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোছাম্মৎ মমতাজ বেগম, পরিচালক (প্রশিক্ষণ), বিআরটিএ, সদর কার্যালয়; জনাব মোঃ আনোয়ারুল কিবরিয়া, সহকারী পরিচালক (ইঞ্জি.), বিআরটিএ, সদর কার্যালয়; এবং জনাব মোহাম্মদ রুহুল আমীন, সহকারী পরিচালক (ইঞ্জি.), বিআরটিএ, ঢাকা মেট্রো-২ সার্কেল, ঢাকা।

কর্মশালায় পেশাজীবী চালকদের সড়ক নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ, যানবাহনের প্রযুক্তিগত মান রক্ষা এবং দায়িত্বশীল চালনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *