নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আল এমরান খাঁন।
সভায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উপস্থিত সদস্যরা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং বাজার তদারকি কার্যক্রম নিয়মিত পরিচালনার ওপর গুরুত্ব দেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সবুজ আলী, নলডাঙ্গা থানার তদন্ত ওসি ইব্রাহিম খলিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ মাসুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুল, বিশিষ্ট সমাজসেবক ইয়াছিনুর রহমান, সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি রানা আহমেদ, এবং সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলু, মোস্তাফিজুর রহমান, আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ নলডাঙ্গা গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।