১ One Foundation ও MedSys Soft Limited-এর শুভ উদ্বোধন

মানবকল্যাণ, সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ-চাইনা ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার, ঢাকায় ১ One Foundation ও MedSys Soft Limited-এর শুভ উদ্বোধন আনুষ্ঠানিকভাবে এক জাঁকজমকপূর্ণ ও ভাবগম্ভীর অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পানি সম্পদ ও ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব নাজিম উদ্দিন আল আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জনাব এইচ এম সিরাজ, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, অগ্নিবীণা; ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ মিজানুর রহমান ভূঁইয়া; গণপ্রজাতন্ত্রী তানজানিয়া সরকারের সম্মানীয় রাষ্ট্রদূত ড. ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম; স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ড. আজিজুল্লাহ এম নুরুজ্জামান; গবেষক ও লেখক লে: কর্নেল (অব:) আবু ইউসুফ যোবায়ের উল্লাহ; মোয়াজ্জেম হোসেন খান মজলিস; প্রকাশক ও সম্পাদক (আইন ও বিচার) এডভোকেট মোঃ শফিকুর রহমান।

স্বাগত বক্তব্য প্রদান করেন ইভেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক জান্নাতুল ফেরদৌসী। শুভেচ্ছা বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক যথাক্রমে এম এ সোহেল আহমেদ, ডা: ফাহাদ আমিন, ডা: নাহিদ আফরিন নিসা; উপদেষ্টা মিজানুর রহমান ভূঁইয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর শেখ তানভীর আহমেদ, সাবেক সিনিয়র সচিব ও সোনার বাংলা ফাউন্ডেশনের সিইও ও কান্ট্রি ডিরেক্টর জনাব মোঃ আসাদুল ইসলাম; গেরিলা কমান্ডার ড. শফিকুল ইসলাম কানু; জাতীয় তরুণ সংঘের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক; ডক্টর লুৎফর রহমান; বিবিসিএফ সভাপতি ড. নাসির হোসেন; প্রফেসর ড. নাইমা খানম; অ্যাডভোকেট ফারা দিবা; অধ্যাপক মাহমুদুল আলম মাসুদ; গাজী মোস্তাফিজুর রহমান; সিম্ফনি সফটটেক লিমিটেডের সিওও কামরুল হাসান; বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ ইন্তেজার রহমান, পিপিএম; মেরিন ইঞ্জিনিয়ার শাহ মোমিনুল ইসলাম চৌধুরী নাদিম; ইবনুল সাঈদ রানা, পরিবেশ ও রাজনৈতিক সংগঠক; প্রাইম আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সোপানুল ইসলাম সোপান; শিক্ষাবিদ, গবেষক ও লেখক প্রফেসর ড. শহীদ মঞ্জু; সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়ারুল ইসলাম; মানবাধিকার সংগঠক ও বিশিষ্ট উপস্থাপক মন্জুর হোসেন ইশা; প্রফেসর ডক্টর শরিফ সাকি; আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রহিম, চেয়ারম্যান বাংলাদেশ স্বতন্ত্র ঐক্য পরিষদ; ড. আহসান কবির, চেয়ারম্যান বিডিক্যান গ্রুপ; রাজনৈতিক ব্যক্তিত্ব আতাউল্লাহ খান; ডক্টর শাহরিয়ার ইফতেখার ফুয়াদ; সৈয়দ হারুন অর রশিদ; রাজু আহমেদ খান; তাসমিনা জেবিন ফ্লোরা, ফাওজিয়া খানম, পারভেজ; এইচ এন মোতালেব খান, সম্পাদক ও প্রকাশক দৈনিক মাতৃছায়া; আব্দুর রহিম চৌধুরী মোজাম্মেল মিয়াজি; এম এ আলীম সরকার; কবি নাসরিন রহমান বনলতা, সম্পাদক; কাজী দিলরুবা জেফু প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ One Foundation-এর চেয়ারম্যান জনাব মোঃ রুহুল আমিন। সভাপতি তাঁর বক্তব্যে মানবসেবামূলক কার্যক্রম ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের অঙ্গীকারের পাশাপাশি সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১ One Foundation-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও MedSys Soft Limited-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।

ফাউন্ডেশনের প্রধান কার্যক্রমসমূহ:

  • অধিকার সম্পর্কে সচেতনতা

  • জলবায়ু ও পরিবেশ

  • নারীর ক্ষমতায়ন

  • স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা

  • যুব উন্নয়ন কর্মসংস্থানের প্রস্তুতি

  • প্রাপ্তবয়স্ক সাক্ষরতা ও গবেষণা

MedSys Soft Limited মূলত: ডিজিটাল পদ্ধতিতে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কীয় সেবা প্রদানকারী একটি প্রযুক্তি প্রতিষ্ঠান যা আধুনিক সফটওয়্যার সমাধানের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কাজ করবে।

অনুষ্ঠানে থ্রি ল্যাংগুয়েজ প্রণেতা কবি শাহ ওয়ালিউল্লাহ ফরহাদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও কবিতা উপস্থাপন করেন। আব্দুল্লাহ লাবিব ও হুসাইন হুজাইফা হামদ, নাত ও সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন। দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সফলতা কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *