মোল্লাহাট প্রেসক্লাব সদস্য মনির হোসেনের মাতা বেগম রোকেয়া আর নেই

মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সাংবাদিক মনির হোসেনের মাতা বেগম রোকেয়া (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত সাড়ে ৮টার দিকে বরিশালের চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মরহুমার জানাজা নামাজ শনিবার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বেগম রোকেয়ার মৃত্যুতে মোল্লাহাট প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

এক শোকবার্তায় মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার বলেন, “মনির হোসেনের মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।” মরহুমার রুহের মাগফিরাত কামনা করে তারা বলেন, “আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।” এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *