সাতক্ষীরা প্রতিনিধি:
রোববার বিকেলে সদর উপজেলা ক্যাম্পাস শাখায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সাতক্ষীরা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ রুকুনুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ব্যবস্থাপক বরদা চরণ বিশ্বাসের কর্মদক্ষতা, সততা ও ব্যাংকের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং নবাগত ব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমানের সফলতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী ব্যবস্থাপক প্রাণ কৃষ্ণ মল্লিক, সিনিয়র অফিসার সাত্যকি ঘোষ, কাজী হাসিবুর রশীদ ও মোঃ শিহাব হোসেন, অফিসার গোলাম মোস্তফা, ফাতেমা খাতুন, শ্রাবণী আক্তার, মোঃ আব্দুর রব ও মোঃ শাহীন আলম।
অনুষ্ঠানে বিদায়ী ব্যবস্থাপককে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নবাগত ব্যবস্থাপককে ফুল দিয়ে বরণ করেনেওয়া হয়।