৯ নং পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী এম. হান্নান রহিম তালুকদার

কামরুল ইসলাম:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রেক্ষাপটে আনোয়ারা উপজেলার ৯ নং পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাবেক ছাত্রনেতা ও স্থানীয় সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদার। তিনি আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি এবং চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এম. হান্নান রহিম ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার পাশাপাশি সাংবাদিকতার মাধ্যমে তিনি স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে কাজ করে আসছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, “পরৈকোড়া ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমি প্রস্তুত।”

তিনি আরও জানান, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে নতুন ধারার নেতৃত্ব প্রত্যাশা করছেন। নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে ইউনিয়নে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *