নারায়ণগঞ্জের চিটাগাং রোডে স্বাধীন সংবাদ-এর ইফতার মাহফিল

সূর্য আহমেদ মিঠুন:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোডে রবিবার (৮ মার্চ ২০২৬) হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্স এন্ড প্রিয়ম নিবাস বিল্ডিং-এর লিফটের ৪র্থ তলায় জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রতিনিধি গ্রুপের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার পার্টি এবং সাংবাদিকদের মান উন্নয়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আনোয়ার হোসেন আকাশ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী সম্পাদক মো. শিহাব উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্টাফ রিপোর্টার মো. সূর্য আহমেদ মিঠুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি আবুল বাসার মজুমদার, দৈনন্দিন রুদ্র বার্তারুদ্র কণ্ঠ পত্রিকার সম্পাদক মো. শাহালম তালুকদার, সিনিয়র সাংবাদিক দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার মতিন মাষ্টার, এবং সিনিয়র সাংবাদিক আবু সুফিয়ান

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার নুরুজ্জামান, সিনিয়র স্টাফ রিপোর্টার এস. এম. রেজাউল করিম, দৈনিক সময়ের কাগজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আরিফ খান শুভ, দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার বিশেষ প্রতিনিধি তানজিনা লিপি, সাংবাদিক লিজা, সাংবাদিক মাহবুব সহ অন্যান্য সাংবাদিক ও সম্মানীত অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *