চাষাঢ়ায় যানজট নিরসনে জেলা প্রশাসনের অভিযান, জরিমানা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় যানজট নিরসন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে সড়কে গাড়ি পার্কিং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (রেকর্ডরুম শাখা) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করার দায়ে সড়ক পরিবহন আইনে জরিমানা করা হয়। একই সঙ্গে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে দণ্ডবিধির ১৮৮ ধারায় কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে সড়কে অবৈধভাবে দাঁড় করিয়ে রাখা বিভিন্ন যানবাহন সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং চালকদের ভবিষ্যতে ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

অভিযান কতদিন চলবে—এমন প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ বলেন, এটি জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ। বিশেষ করে পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যাতে কোনো দুর্ভোগে না পড়েন এবং নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদ এর পরবর্তী কয়েকদিন ঢাকা–চট্টগ্রাম ঢাকা–সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *