নয়াপল্টনে পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

মো. সিফাত হোসাইন:

পবিত্র মাহে রমজান উপলক্ষে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ যুব সাংবাদিক ফোরাম ও ঢাকা সাংবাদিক কল্যাণ সমিতি।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা পথচারী, রিকশাচালক, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শফিউল আলম খন্দকার, কক্সবাজার ইন্টারন্যাশনাল কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্টন থানা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা ও সাবেক ছাত্রনেতা ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতা সভাপতি কে এম সাইফুদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. মোদাচ্ছের আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তারা আরও বলেন, ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। উপস্থিত ব্যক্তিরা আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *