খসরু মৃধা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে নিজ বাসভবনে এই উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করেন গাজীপুর মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক সম্পত্তি কর্মকর্তা গাজীপুর সিটি কর্পোরেশন ও ১ নম্বর সদস্য কৃষক দল গাজীপুর মহানগর, আলহাজ্ব নুরুজ্জামান মৃধা।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এলাকার ১৫০০ জন অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের হাতে ঈদ উপহার হিসেবে বস্ত্র তুলে দেওয়া হয়।
জনসেবায় নুরুজ্জামান মৃধা
উপহার বিতরণকালে আলহাজ্ব নুরুজ্জামান মৃধা বলেন, “জনসেবা ও মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। উৎসবের আনন্দ যেন প্রতিটি ঘরে পৌঁছে যায়, সেই ক্ষুদ্র প্রয়াস থেকেই আজকের এই আয়োজন। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই।”
এলাকাবাসীর প্রতিক্রিয়া
উপহার নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, যেকোনো দুর্যোগ বা উৎসবে নুরুজ্জামান মৃধাকে তারা পাশে পান। ১৫০০ জন মানুষের এই বিশাল আয়োজনে সুশৃঙ্খলভাবে উপহার পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সোলেমান সরকার ও আলী আহমদ, সহ-সভাপতি পূবাইল থানা বিএনপি; কাজী আবু বক্কর সিদ্দিক, সদস্য পূবাইল থানা বিএনপি; বদরুজ্জামান মৃধা ফরিদ, সাংগঠনিক সম্পাদক ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি; বিল্লাল মোল্লা, কৃষক দল নেতা; সাত্তার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা; আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক ৩৯ নম্বর ওয়ার্ড যুবদল; আল-আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়া স্মৃতি সংসদ গাজীপুর মহানগরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণের আগ মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।