পূবাইলে কাউন্সিলর প্রার্থী সাখাওয়াত হোসেন সোড়ল মন্দিরে কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন

খসরু মৃধা:

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের সোড়ল শ্রীশ্রী দুর্গা মন্দির ও শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে মঙ্গলবার (২৪ শে মার্চ ২০২৬) রাতে রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব সাখাওয়াত হোসেন খোকন।

কীর্তন পরিদর্শনকালে সাখাওয়াত হোসেন খোকন কীর্তনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে খোঁজখবর নেন। এছাড়াও তিনি কীর্তন উদযাপন কমিটি এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সাখাওয়াত হোসেন খোকন বলেন, “বিগত সংসদ নির্বাচনে সোড়ল এলাকার লোকজন আমার নেতৃত্বে গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আমি আপনাদের সকলের দোয়া, আর্শিবাদ ও সমর্থন প্রত্যাশা করছি।”

এ সময় সোড়ল মন্দির কমিটির সভাপতি শ্রী সুকেন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী অশোক কুমার দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কীর্তন কমিটির নেতৃবৃন্দ সাখাওয়াত হোসেন খোকনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান এবং কীর্তন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

এই কীর্তন অনুষ্ঠানের মাধ্যমে এলাকার স্থানীয় পর্যায়ে ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব অপরিসীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *