মানবাধিকার সংগঠক ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেমের জন্মদিনে সেমিনার আয়োজন

স্টাফ রিপোর্টার:

১ এপ্রিল, বুধবার বিকেল ৩টার দিকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় সদর দপ্তর ঢাকার লালমাটিয়া কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিকাল ৫টায় ‘৮০-৯০ দশক ছাত্র মুভমেন্ট’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টার দিকে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা)-এর তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও হতদরিদ্রদের মাঝে খিচুড়ি বিতরণ করা হবে।

এছাড়াও বিকাল ৩টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রামের চন্দনাইশের কৃতিসন্তান, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট, বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা)-এর চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিবেশ পরিষদের সাবেক সদস্য, ‘৮০-৯০ দশক ছাত্র মুভমেন্ট’ কেন্দ্রীয় সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রাক্তন সহ-সভাপতি, বৃহত্তর চট্টগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চন্দনাইশ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, স্বৈরাচার এরশাদ-হাসিনা সরকার বিরোধী আন্দোলন সংগ্রামের অকুতোভয় সৈনিক, কারা নির্যাতিত, অন্তত ৫৭টি মামলা সহ রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার এবং নবনির্বাচিত ২০২৬ সালের জাতীয় সংসদ সদস্য চট্টগ্রাম-১৪ (আংশিক সাতকানিয়া আসন)-এর বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদের প্রধান নির্বাচন সমন্বয়ক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও সেমিনার অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এম. এ. হাশেম রাজু নিজের জীবন বাজি রেখে শান্তিতে নোবেল বিজয়ী, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও এমপিদের কর্তৃক হত্যার হুমকি প্রদানের প্রেক্ষিতে উভয়ের জীবনের নিরাপত্তার জন্য ঢাকা ও চট্টগ্রামে মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *