সাতকানিয়ায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮

কামরুল ইসলাম:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় এলাকায় চুরি হওয়া একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জোরপূর্বক একজনের কাছ থেকে মোবাইল ফোন নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সালিশ-বিচার করতে গেলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

ঘটনায় একপক্ষে মিষ্টি জসিম ও মিষ্টি টিপু এবং অপরপক্ষে সাকিব ও রবিউলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের সমর্থকরা জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। স্থানীয়রা জানান, সংশ্লিষ্টরা রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সঙ্গে সম্পৃক্ত।

সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *