গলাচিপায় ইলিশ সম্পদ রক্ষা সহ ও ৬ দফা দাবিতে জেলেদের স্মারক লিপি প্রদান

মু. জিল্লুর রহমান জুয়েল (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আয়োজনে ইলিশ সম্পদ রক্ষায় এবং প্রকৃত জেলে হিসেবে মৎস্য চাল পাওয়ার জন্য ৬ দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান ও মানববন্ধন করেছেন জেলে সম্প্রদায়। ৬ এপ্রিল সোমবার দুপুর ১২ টায়
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন খান এর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় চত্বরে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন পরে তারা উপজেলা নির্বাহী অফিসার কাছে স্মারক লিপি প্রদান করেন।

এসময় সাধারণ সম্পাদক মোঃ আবদুর রব হাওলাদার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদস্য বৃন্দরাও উপস্থিত ছিলেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতি মোঃ জাকির হোসেন খা বলেন বলেন ইলিশ বাংলাদেশের অমূল্য সম্পদ এটা রক্ষা করতে হবে। ইলিশ মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ রক্ষার স্বার্থে নৌ পুলিশ, কোস্ট গার্ড ও প্রশাসনের পক্ষ থেকে যে মাঝিদের সাথে নিয়ে অভিযান করা হয় তারা বিভিন্ন সময় জেলেদের কাছ থেকে চাঁদা নেয়। তারা আরো বলেন প্রকৃত জেলেদের মাঝে সরকারকৃত বরাদ্দ মৎস্য চাল বিতরণ করেন না। তাদের দাবী সরকারি চাল প্রকৃত জেলেরাই যেন পায়। বিভিন্ন প্রজাতির মাছের অভায়াশ্রম এলাকায় দ্বায়িত্ব পালনকারী ফিস গার্ডের সদস্যরা জেলেদের কাছ থেকে চাঁদা নিয়ে তাদেরকে মাছ শিকার করার জন্য মৌখিক সুবিধা প্রদান করেন। তাই ফিস গার্ড পরিবর্তন করে নতুন ফিস গার্ড দেয়ার দাবী করেন। এছাড়াও আগুনমুখো নদীর ছড়িয়ে ছিটিয়ে থাকা ড্রেজার দিয়ে বালি উত্তোলনের কারনে জেলেদের ক্ষতি হয় এবং মাছ ধরতে পারে না। তাই জাতে জেলেরা ঠিক ভাবে মাছ ধরতে পারে তার জন্য ড্রেজার গুলো নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে মনে করেন। সর্ব শেষে তারা দাবী করেন সরকারের ঘোষণা অনুযায়ী অভায়াশ্রমের কাছেই বদনাতলী এলাকায় ২.৫ ইঞ্চি থেকে ৩ ইঞ্চি সাইজের ইলিশ অভাধে দরা হয়। এবং তা গাড়িতে করে রাতের আধারে বিভিন্ন যাগায় পাঠানো হয়। তাই এই মাছ ধরা বন্ধ না করা হলে এক সময় বাংলাদেশের রূপালী ইলিশ সম্পদ আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে। তাছাড়া উপজেলার প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করা হয়নি। বিষয়টি বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পক্ষ থেকে উপজেলা সিনিয়র মৎস্য অফিসারকে অবহিত করা হলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি বলে জানান তারা। তবে আরো বলেন এই স্মারক লিপি প্রদান করেছি তারা এর পরেও যদি কোন ব্যবস্থা গ্রহণ না করেন তা হলে পরবর্তী সময় নতুন কর্মসূচী গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *