কেন্দুয়ার তরুণদের দোয়া ও সমর্থন প্রত্যাশী এস.এম. শহিদুল ইসলাম

মোশারফ হোসেন জসিম পাঠান:

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলাধীন ২ নং আশুজিয়া ইউনিয়নের রামপুর গ্রামের সাবেক আনোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম তফাজ্জল হোসেন জানু মাস্টারের সুযোগ্য সন্তান এস.এম. শহিদুল ইসলাম তরুণসহ সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কেন্দুয়া উপজেলার ২ নং আশুজিয়া ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছেন। এর ফলে পুরো ইউনিয়নজুড়ে সাধারণ মানুষের মাঝে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রামপুর আনোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার লেখাপড়ার হাতেখড়ি। পরে রামপুর আনোয়ার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর নেত্রকোনা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেন।

তিনি আরও জানান, ছোটবেলা থেকেই জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। তিনি নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক খেলাধুলা বিষয়ক সম্পাদক, সাবেক সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী যুবদল নেত্রকোনা জেলা শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এস.এম. শহিদুল ইসলাম বলেন, “এলাকার গরিব-দুঃখী ও মেহনতি মানুষের পাশে অতীতেও ছিলাম, এখনও আছি।”

তিনি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ২ নং আশুজিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কাজ করছেন। “আল্লাহর রহমত, মা-বাবার দোয়া এবং ইউনিয়নের গণমানুষের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *