চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ঢেমশা ইউনিয়নের কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কলেজ রোড এলাকায় অবস্থিত ‘ফোর বিএম’ নামের ইটভাটাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলন করে আসছিল। পরিবেশ ও কৃষিজমি সংরক্ষণ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সুরক্ষার স্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
Post Views: 74