নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী গাজী সাইফুল ইসলাম শাকিল দোয়া ও সমর্থন চান

‎‎সূর্য আহমেদ মিঠুন:

‎আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড থেকে স্বতন্ত্র কাউন্সিলর পদপ্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ ব্যবসায়ী গাজী সাইফুল ইসলাম শাকিল। তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

‎গণমাধ্যমকে তিনি জানান, মানুষের সেবা করাই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড আমার নিজের ঘরের মতো। এই এলাকার মানুষের সুখ-দুঃখ, আশা-ভালোবাসা ও সংগ্রাম আমার হৃদয়ের সাথে জড়িয়ে আছে।

‎তিনি আরও বলেন, সমাজের মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই তার এই সিদ্ধান্ত। সবার ভালোবাসা ও দোয়া থাকলে তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে চান এবং একটি সুন্দর, সুস্থ ও শান্তিময় সমাজ গড়ে তুলতে কাজ করবেন।

‎শাকিল জানান, তিনি ৮ নম্বর ওয়ার্ডকে সারা দেশের মধ্যে একটি আদর্শ ও উদাহরণ হিসেবে গড়ে তুলতে চান। এজন্য তিনি সবার সম্মিলিত অংশগ্রহণে কাজ করার আহ্বান জানান।

‎তার প্রতিশ্রুতির মধ্যে রয়েছে এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধি, তরুণদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।

‎তিনি বলেন, আমি ক্ষমতা চাই না, চাই আপনাদের আস্থা, ভালোবাসা ও দোয়া। একটি এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো দিয়ে নয়, মানুষের মুখের হাসি দিয়েই পরিমাপ করা হয়।

‎পরিশেষে গাজী সাইফুল ইসলাম শাকিল ৮ নম্বর ওয়ার্ডের সম্মানিত ভোটারদের কাছে আন্তরিকভাবে দোয়া ও সমর্থন কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *