সূর্য আহমেদ মিঠুন:
নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ চৌধুরী বাজার রেললাইন আদর্শ বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন ২০২৬ শনিবার (১১ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার মো. বাবুলের নেতৃত্বে সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টায় এবং শেষ হয় বিকাল ৪টায়। এরপর দীর্ঘ দুই ঘণ্টা শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৫০ জন। মোট ভোটার উপস্থিত ছিলেন ৩৪৭ জন এবং অনুপস্থিত ছিলেন ৩ জন। তথ্য সূত্রে জানা যায়, নির্বাচনে মোট ১১টি পদে ১৮ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পর্যবেক্ষণে দেখা যায়, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা জানান, দীর্ঘ সময় পর তারা তাদের মূল্যবান ভোট উৎসবমুখর পরিবেশে প্রদান করতে পেরে আনন্দিত।
এবারের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জসিম মিয়া, প্রথম সহ-সভাপতি মো. আখতার হোসেন প্রধান, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সহ-সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব আহমেদ, প্রচার সম্পাদক মো. ফাহিম এবং কার্যনির্বাহী সদস্য মো. শহিদুল ইসলাম হৃদয়।
উক্ত নির্বাচনে পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন আ. আজিজ শিপন ও জাহিদ হাসান শান্ত। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. বাবুল। নির্বাচন কমিশনার হিসেবে আরও দায়িত্ব পালন করেন মো. আনিস শিকদার, মো. মমতাজ উদ্দিন মণ্টু, সাগর প্রধানসহ অন্যান্যরা।
নির্বাচন কমিশনাররা সততা ও নিষ্ঠার সঙ্গে নিরপেক্ষতা বজায় রেখে ভোট পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন বলে পর্যবেক্ষণে উঠে আসে। পরিশেষে ভোটাররা গণমাধ্যমের সঙ্গে কথা বলে জানান, তারা চান নির্বাচিত প্রতিনিধিরা ভবিষ্যতে বাজার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।