মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পরোয়ানাভুক্ত পলাতক আসামীসহ বিভিন্ন অপরাধ চক্রের মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেনের তদারকিতে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকীর নেতৃত্বে এসআই নেলী দাশ, এসআই মাহাবুব আলম, এএসআই জগদীশ বড়ুয়া, এএসআই আমজাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স ২৫ এপ্রিল ২০২৬ তারিখে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালান।
অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ জন এবং বিভিন্ন অপরাধ চক্রের সাথে জড়িত আরও ৭ জন রয়েছে। গ্রেফতারকৃত সকল আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চকরিয়া থানা পুলিশ জানায়, অপরাধ দমনে ও পরোয়ানা তামিলের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।